crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে নর্দান ডায়াগস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে নর্দান ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। একইসাথে অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫ শতাংশ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ে নর্দান ডায়াগনস্টিক সেন্টারকে এই জরিমানা করেন পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন বলেন, অভিযোগকারী ভুক্তভোগী গত বৃহস্পতিবার (১ জুলাই) লিখিত আকারে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদী ও বিবাদী পক্ষকে নিয়ে এই শুনানি করা হয়।
জানা যায়, নর্দান ডায়াগনস্টিক সেন্টারে জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ পরীক্ষার জন্য গেলে সেখানে একটি রিপোর্ট দেওয়া হয়। পরবর্তীতে অভিযোগকারীরা অন্যখানে বেশ কয়েকবার রক্তের গ্রুপ পরীক্ষা করলে রিপোর্ট ভিন্ন আসে। পরে বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণকে লিখিত আকারে জানানো হলে বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে শুনানি করা হয়। শুনানিতে ভুল রিপোর্ট দেওয়ার সত্যতা পেয়ে এবং অভিযুক্ত নর্দান ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ ভুল স্বীকার করলে তাদের ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা বুঝিয়ে দেওয়া হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের সীমান্তে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন

ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা,বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

ড্রেনের জায়গা অবৈধভাবে দখল, সরিষাবাড়ী পৌরসভার ৩৪ লাখ টাকার ড্রেনেজ নির্মাণ কাজ বন্ধ

নাসিরনগরে ২০০০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হোমনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানগণের সঙ্গে মতবিনিময়

ঈশ্বরগঞ্জের সংরক্ষিত আসনের এমপি হলেন উম্মে ফারজানা সাত্তার

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার

দিনাজপুর-৬ আসনে তৃতীয় বারের মত নৌকা প্রতীকে বিজয়ী হলেন শিবলী সাদিক এমপি

ঝিনাইদহে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত!