crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জ উপজেলায় এক নারীসহ ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। 
সিভিল সার্জন ডা. মোঃ ফজলুর রহমান শুক্রবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্ত সদর উপজেলার ২ জনের মধ্যে একজনের বাড়ি উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী গ্রামে। তার বয়স ৩০ বছর। উপজেলার অপর আক্রান্তের বাড়ি পৌর এলাকার ডোকরো পাড়ায়। তার বয়স ৪৩ বছর,দেবীগঞ্জ উপজেলার আক্রান্তের বাড়ি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ঝংড়ুপাড়া গ্রামে। তার বয়স ৬৮ বছর। 
গত(০৬) জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১২ জুন তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১৪৮৫ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১০২ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন, সদরে ৩৪ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৩৮ জন। ইতোমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৩৮ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ  উপজেলার ১ জন।
 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফরিদপুরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

হোমনায় গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী , থানায় মামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পুঠিয়ায় অবৈধ সার মজুত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও বহুমুখী পদক্ষেপ

হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র দাফন সম্পন্ন

খুলনা মহানগর আওয়ামীলীগ নেত্রী গ্রেফতার

রাঙামাটিতে ১ এপিবিএন এর পুলিশি টহল শুরু

রাঙামাটিতে ১ এপিবিএন এর পুলিশি টহল শুরু

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ উপলক্ষে ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ