crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ছাগলের চিকিৎসা করাতে গিয়ে মালিকের মৃত্যু 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৫, ২০২১ ৯:১০ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ে ছাগলের চিকিৎসা করাতে এসে বালুবাহী ট্রাকের চাপায় করিমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। এসময় নিয়ন্ত্রণহীন ওই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয় এক ইজিবাইকের।এতে ইজিবাইকের চালকসহ গুরুতর আহত হন তিনজন ।
বৃহস্পতিবার পঞ্চগড় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় ট্রাকসহ সহযোগী আনোয়ার হোসেনকে (৩৪)নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।নিহত করিমা বেগমের বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকায়। তিনি ওই এলাকার মো.রমজান আলীর স্ত্রী।আহতরা হলেন-পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকার সেলিম হোসেনর স্ত্রী ফাহিমা বেগম (৩৫), একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী শাহানা বেগম (৩২) ও ইজিবাইক চালক সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম (৩০)।
জানা যায়, করিমা বেগম ছাগলের চিকিৎসা করাতে এসছিলেন প্রাণিসম্পদ অফিসে। চিকিৎসা শেষে ছাগল নিয়ে সড়ক পার হচ্ছিলেন।আর আহতরা ইজিবাইকযোগে জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় তেঁতুলিয়া থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক করিমা বেগমকে চাপা দেন। ঘটনাস্থলেই মারা যান করিমা। একই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন ইজিবাইক আরোহীরা। আহত শাহানা বেগমের ডান হাতের উপরে ট্রাকের চাকা পিষ্ট হয় এবং গুরুতর আহত হন অপর দুইজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শাহানা এবং ফাহিমাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিসহ এর সহযোগীকে আটক করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করায় আটকে রাখা হয় স্বজনদের

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১ মাস ২ দিন ধরে রাজপথে শিক্ষকরা, দৃষ্টি নেই সরকারের!

নাসিরনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

কদমতলীতে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর দেওয়ান

প্র*তারণার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা

রংপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

ঝিনাইগাতী সীমান্ত মডেল কলেজের সাবেক সভাপতির বিরুদ্ধে ব্যাপক দু’র্নীতি, স্বে’চ্ছাচারিতা ও অ’নিয়মের অভিযোগ 

সারা দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪৩