crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো মানের খাবার তুলে দিতে মেহমানখানার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে এই প্রথম ভিক্ষুক, অসহায়, দরিদ্র মুসাফির ও পথচারীদের মুখে ভালো মানের খাবার তুলে দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে পঞ্চগড় জেলা শহরে চালু করা হয়েছে মানবিক উদ্যোগ,মেহমানখানা। এখন থেকে প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার পাবেন অসহায় ও দুস্থ মানুষ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘মেহমানখানা’ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারী বছরে একদিন করে কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে বছরের ৫২ সপ্তাহেই ধারাবাহিকভাবে চলবে মেহমানখানার কার্যক্রম। ভবিষ্যতে আরও বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে এই উদ্যোগের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে ‘মেহমানখানা’। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এমন উদ্যোগ অন্যদেরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে স্কুল ম্যানেজিং কমিটিতে যোগ্য সভাপতি মনোনীত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের তত্বাবধানে বৃদ্ধাশ্রমে মেডিকেল ক্যাম্প

বাংলাদেশে নির্বাচন কেমন হবে- তা নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

দাউদকান্দিতে ১০৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনাজপুরে মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত

পঞ্চগড়ে ১১ মামলার আসামী রুবেল গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার