crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি বন্ধ করতে ইভিএম ব্যবহার করা হবে : সিইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৮, ২০১৯ ৪:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক >> প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি বন্ধ করতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার শুরু করা হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, সমাজে একটা অনিয়ম প্রবেশ করে, সেটাকে প্রতিহত করার জন্য আরেকটা আইন তৈরি করা হয়। তাই আগের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ বন্ধে ইভিএম চালু করা হবে।

রাতে ব্যালট বাক্স ভর্তি করার জন্য কারা দায়ী, সেটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই বলেও জানান সিইসি। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করার ব্যাপারে আপনাদের ভূমিকা আছে। সুষ্ঠু নির্বাচনমুখী করার ভূমিকাও আপনাদের রয়েছে। আপনাদের আচারে, আচরণে, ব্যবহারে, কার্যক্রমে, যখন একটা অবস্থান সৃষ্টি হবে, তখন নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি ভালো হয়ে যাবে।

গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না। যে হেরে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যে জিতে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে। এই হেরে যাওয়া আর জিতে যাওয়ার মাঝে আপনাদের দুর্বলতা থাকা চলবে না।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৫৭৮

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডোমারে ভোগ্যপণ্য সমিতির প্রতারকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

তথ্য অধিকারে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক 

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হৃদয়ের জানাযা’র নামায অনুষ্ঠিত : খুনিদের ফাঁসীর দাবীতে অনড় এলাকাবাসী

নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে তিতাসে (এসফা)’র মানব বন্ধন

জামালপুরে বিটিভি’র সাংবাদিক মোস্তফা বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন