crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্দোষ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বর্তমান সময়ে অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের সজাগ হতে হবে। আমি বাহিনী প্রধানদেরও বলেছি, যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

লে. জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামি করত, এখন পুলিশ সেরকম কেস দেয় না, এখন দেয় সাধারণ মানুষ।’

মব জাস্টিস প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ সমস্যা সমাধানে জনসচেতনতা প্রয়োজন।’

পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, ‘হারানো আস্থা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ বিভাগ।’

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এমন সংবাদ প্রচার করে গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) সবসময় সজাগ থাকবেন। আপনারা (সাংবাদিকরা) সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি, আপনারা বলেন আমরা সেটা সংশোধন করব।’

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘এবার অবশ্যই একটা সুরাহা হবে, এখানে ৬ মাসের সময় দেওয়া হয়েছে। আর আইজিপির নির্দেশে নতুন একটি টিমও করে দেওয়া হয়েছে।’

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে রিকশা ছিনতাই, আটক-৩

কোরবানীর পশু প‌রিবহণ নি‌র্বিঘ্ন করুন ও স্বাস্থ্য‌বি‌ধি মেনে কেনাকাটা নি‌শ্চিত করুনঃ আইজিপি

গোবিন্দগঞ্জে মৎসজীবী সমিতির সভাপতি সম্ভুমাঝির ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মৎসজীবী সমিতির’ মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

সিএমপি’র অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও ১ টি পিকআপসহ গ্রেফতার ১

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের রাজাকার চেয়ারম্যান আব্দুর রশিদ’র পুত্রদের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ!

কুষ্টিয়ায় মসজিদের জমি দখল করে দোকান নির্মাণের চেষ্টা!

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর বিভাগজুড়ে ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের করোনা শনাক্ত

করোনায় নতুন বছরে সর্বোচ্চ মৃত্যু ৩১, শনাক্ত ১০০৭