crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে আওয়ামী যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ
নাসিরনগরে আওয়ামী যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া>>

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। উপজেলা যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়ার পরিচালনায় নাসিরনগর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে প্রত্যেককে ১ লিটার সয়াবিন তেল,১ কেজি পেয়াঁজ,১ কেজি লবণ,১ কেজি চিনি,২ কেজি আলু,২ প্যাকেট নুডুস ও ২ প্যাকেট সেমাই দেওয়া হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবসহ যুবলীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিকালে একই স্থানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।

 

আকতার হোসেন ভুইয়া
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১৩

কুমিল্লা জেলার একমাত্র কমিউনিটি টিভি “সূচনা টিভি’র বর্ষপূর্তি উদযাপন

জামালপুর সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আবু সায়েম

ডোমারে অসহায় ছলেমানকে সহায়তা দিলেন পিআইও জিয়াউর রহমান

লকডাউন দিয়ে মাদ্রাসা ও মসজিদের জামাত বন্ধ করা যাবে না : বাবুনগরী

পুলিশ লাইন্স একাডেমি এডুকেশন কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

ডোমার পৌরসভায় নগদ অর্থ, মাস্ক ও সাবান বিতরণ

৫৯৫পুলিশ সদস্য পাচ্ছেন ‘আইজিপি ব্যাজ’

হোমনায় ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ

ময়মনসিংহে বালু বোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের মু’খোমুখি সং’ঘর্ষে নি’হত – ৪