crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে হালুয়াঘাট পৌর শহরের খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাল উদ্দিন, হালুয়াঘাট খাদ্য গুদাম কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, নাগলা খাদ্য গুদাম কর্মকর্তা দীপায়ন দত্ত মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম ইরান তালুকদার।

খাদ্য গুদাম কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত বলেন, ‘চলতি মৌসুমে ৩০ টাকা কেজিতে ১ হাজার ৮৫৭ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজিতে ৪ হাজার ১০৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে মাদকাসক্ত  ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ

সুন্দরগঞ্জে মাদকাসক্ত ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

করোনায় নতুন বছরে সর্বোচ্চ মৃত্যু ৩১, শনাক্ত ১০০৭

জগন্নাথপুরে জনসচেনতায় এএসপির প্রচারণা

দাউদকান্দিতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সম্পত্তির জন্য মা’রধর!

দাউদকান্দিতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সম্পত্তির জন্য মা’রধর!

জামালপুরে অ’পহরণ মামলায়  সংরক্ষিত ইউপি সদস্য রীনা বেগম গ্রেফতার 

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবারে মা-বাবার কবর যিয়ারতের ফজীলাত

দাউদকান্দিতে “মানবিক দাউদকান্দি” সংগঠনের উদ্যোগে অসহায়দের জন্য ফ্রী বাজারের ব্যবস্থা

নীলফামারীতে সিভিল সার্জন অফিসের একজনসহ আরও ৫জন করোনায় আক্রান্ত