crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাফ নদী থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে বাংলাদেশে মাদক পা*চারের সময় ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে টেকনাফ-২ বিজিবির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং বিভিন্ন কৌশলগত স্থানে টহল দল মোতায়েন করা হয়। রোববার রাত ১২টার দিকে টেকনাফের জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমায় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে সাঁতরে আসতে দেখে বিজিবির টহল দল অভিযান শুরু করে। অভিযানের সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তাগুলো নদীতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা নদীতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় টেকনাফ মডেল থানায় তিন পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন- টেকনাফের জাদিমুড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আব্দুর রহিম ওরফে বাদশা, দমদমিয়ার নুর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ (রুবেল) এবং ইসমাইলের ছেলে জসিম উদ্দিন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের নির্দেশনায় সংবাদপত্র এজেন্ট ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটিতে সওজের উচ্ছেদ অভিযান

ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-৬ ,দোকানির জরিমানা

নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা,মত বিনিময় ও পুরস্কার বিতরণ

ডাকাত ধরার নামে হ*ত্যাযজ্ঞ, পুঠিয়ায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে রংপুরে ক্যাম্পেইন শুরু

ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে রংপুরে ক্যাম্পেইন শুরু

কালীগঞ্জ মটর সাইকেলের সাথে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর বাবা নিহত, ছেলে আহত

কালীগঞ্জ মটর সাইকেলের সাথে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর বাবা নিহত, ছেলে আহত

পঞ্চগড়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুগের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ