crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন এমপি টিটু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৩, ২০১৯ ২:০৬ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান ফারুক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আজ ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার দুপুরে উপজেলা চত্বরে কম্বল বিতরণ করলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। তীব্র শীতে দেশের জনগণ যখন দিশেহারা, তখন নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন টাঙ্গাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। উপজেলার শীতার্ত গরীব ১৭০টি পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করেন তিনি। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ শীত নিবারক কম্বল বিতরণ করেছেন।

সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, দূর্যোগ মোকাবেলায় আমাদের সরকার সদা প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই তিনি সকল প্রকার দূর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত কম্বল, অর্থ, খাদ্য, গৃহনির্মাণ সামগ্রীর ব্যবস্থা রেখেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম সিপ্রা, নাগরপুর মহিলা কলেজর অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, পাকুটিয়ার ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, গয়হাটার ইউপি চেয়ারম্যান মো. আসকরসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাদইহে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ ও আলোচনাসভা

আগামী সরকারের জন্য ৭ দফা ‘পরিবেশ অ্যাজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

হোমনার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

নাগরপুরে জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে বিআরটিএ’র উদ্যোগ

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ রেলমন্ত্রীর

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সুদের কারবারির অত্যাচারে হরিণাকুন্ডুর পান ব্যবসায়ী রবিউল এখন দিশেহারা!

সরকার তামাশা দেখার জন্য আমাকে অস্ত্র দেয়নি: সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

ডোমারে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী বহাল তবিয়তে

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত