crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের নিউ জুম্মাপাড়ায় মিনি ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : নিউ জুম্মাপাড়া ইউনাইটেড ক্লাব রংপুরের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেণ্টের তৃতীয়তম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর ) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডস্থ নিউ জুম্মাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ খেলায় জলকর এলাকার ‘ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট’ দল ও নিউ জুম্মাপাড়া পুর্বটারীর ‘জুনিয়র বয়েজ’ দল অংশ নেয়। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোছা: হাসনা বানু, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, ২৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রশিদুল আলম বকুল, সভাপতি মাহাবুব হাসান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান রুপম প্রমুখ।

খেলা শেষে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা খেলোয়ারদের উদ্দেশে বলেন, মাঠটিকে খেলাধুলার অধিকতর উপযোগী করতে ও খেলোয়ারদের সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন। এছাড়াও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। উক্ত খেলায় উভয় দল ০-০ গোলে ড্র করলে টুর্নামেণ্টের নিয়ম অনুয়ায়ী খেলা টাইব্রেকারে গড়ায়। এতে জুনিয়র বয়েজ দল ৩ গোলে জয়লাভ করে এবং ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট ২ গোলে রানার আপ হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সী

জামালপুরের মেলান্দহে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার – চেয়ারম্যান-মেম্বারদের ভাগবাটোয়ারার দ্বন্দ্ব অতঃপর

মহেশপুরে দিনদিন চাষিদের আগ্রহ বাড়ছে চীনা বাদাম চাষে

হোমনায় হতদরিদ্রদের তালিকা যাচাই- বাছাই মনিটরিংয়ে ইউএনও

মধুপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গৌরীপুরে জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলমের ঈদ শুভেচ্ছা 

শৈলকুপায় এক পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

ডিমলার এক নার্সসহ নীলফামারীতে আরো দুইজন করোনায় আক্রান্ত

পুঠিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সং’ঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ নি’হত-৫

ডোমারে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ