crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৪, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনায় ভরে যাওয়া কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। শনিবার (৪ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল পুকুরে জমে থাকা ময়লা-আবর্জনা ও জলজ বর্জ্য অপসারণে কাজ শুরু করে। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় পুকুরটি কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল।

অভিযান চলাকালে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্নীর উপস্থিতিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর, টেকসই ও নিয়মিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘সুস্থ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ অভিযানকে নগর পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পুকুরটি পরিষ্কার না করায় সেখানে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই পুকুরের দূষিত পানি উপচে সড়কে চলে আসত, ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হতো।

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালিত হলে শুধু নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুর নয়, পৌর এলাকার অন্যান্য জলাশয় ও জনস্থানও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এতে নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অল্প পুঁজিতে লাভজনক “ফার্মেসী” ব্যবসা

অল্প পুঁজিতে লাভজনক “ফার্মেসী” ব্যবসা

খালিয়াজুরিতে সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

ডোমারে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডোমারে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশপুরে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৭

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

দৌলতপুরে পৃথক ৩টি অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ আটক-২

কুমারখালীতে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী দুই মাসের অন্তঃস্বত্ত্বা : পরিবারের অভিযোগ ধর্ষণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

বৈষম্যমূলক ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ