crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধর্ষণের প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন ও সমাবেশ, তৃতীয় দিনের মত উত্তাল রংপুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২০ ৭:৫৫ অপরাহ্ণ

মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে তৃতীয় দিনের মত উত্তাল রংপুর। বৃহস্পতিবার ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার রংপুর বিভাগ ও মহানগর বিএনপি’র উদ্যোগে মানববন্ধন সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে মাথায় কালো কাপড় বেঁধে প্রতিবাদে কবিতা পাঠ, মঞ্চ নাটকসহ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন তারা। সকাল ১১টায় টাউন হল চত্বরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠক কাজী মো. জুন্নুন, রাজ্জাক মুরাদ, মুক্তাঙ্গন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সভাপতি মেরিনা লাভলী, নার্গিস রহমান, দেলোয়ার হোসেন রংপুরী, শাকিল মাসুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মইনুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও আইন প্রয়োগের দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

Sparians on Form

জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শেষে ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন নেতাকর্মীরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৯ মা’দক কারবারি গ্রে’ফতার

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

সর্বোচ্চ আইজিপি পদক পেলেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন

চকরিয়ায় দুই বোনের ধ’র্ষণকারী জুয়েল আটক

চকরিয়ায় দুই বোনের ধ’র্ষণকারী জুয়েল আটক

হোমনায় ডাক্তারসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

রংপুরে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ

দেবীগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ করলেন ইউপি সদস্য

দেবীগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ করলেন ইউপি সদস্য

নারী হয়েও পিছিয়ে নেই হোমনার ইউএনও, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী