crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৭৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে আরও  ১০১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ২৮৩ জনে। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন৩ হাজার ৪৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ করা হয়।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩ হাজার ৪৭৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে করোনা পরিস্থিতি।

কিন্তু এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। এর মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

দিনাজপুর ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ মা*দক ব্যবসায়ী গ্রেফতার

‘জাতির পিতা যা বলেছেন এবং প্রধানমন্ত্রী যা করতে বলবেন তাই আমাদের জন্য আইন’ : তথ্য প্রতিমন্ত্রী

মধুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

সাঁথিয়ায় ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করলেন সুনামগঞ্জের ডিসি

হোমনায় শিক্ষা প্রতিবন্ধীর চেক ও ক্ষুদ্র ঋণ বিতরণ