crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে লিচু চত্বর উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নির্মিত “লিচু চত্বর” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরটির উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ।

দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এটি দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক।

তাঁর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই লিচু চত্বর আজ বাস্তব রূপ পেয়েছে। নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব উদ্যোগে তাঁর ভূমিকা দিনাজপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।

উদ্বোধন শেষে অতিথিরা লিচু চত্বর পরিদর্শন করেন এবং এর নকশা ও উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করেন।

দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অবিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন, আটক- ৪

পঞ্চগড়ে কোরআনের দুই হাফেজা ছাত্রীকে রাজকীয় বিদায়

ডোমারে দীপ্ত টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডোমারে সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সারা দেশে করোনায় ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১০

ডোমার প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহে পুলিশ মোমোরিয়াল ডে পালিত

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত১২৩৪