crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ,২ সপ্তাহ অতিবাহিত হলেও বিচার পাননি ভুক্তভোগী পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০২০ ৫:১২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের হরিন্দীয়া গ্রামে সিরাজুল ইসলাম মাস্টারের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠার পর ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ,সিরাজ মাস্টার সরকার দলীয় সমর্থক হওয়ায় পুলিশ রহস্যজনকভাবে তাকে ধরছেনা। হরিন্দীয়া গ্রামের হত দরিদ্র ভ্যান চালক তাহাজ্জেল ইসলামের মোছাঃ তানজিলা খাতুন (১৪)। অভাব অনটনের সংসার হওয়ায় মেয়েকে মাস্টারের বাসায় মাসিক বেতনে কাজের জন্য দেয়। সেই সুবাদে মাস্টার বেশ কয়েক দিন ধরে বিভিন্নভাবে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

এ ব্যাপারে তানজিলা বলেন,আমি দীর্ঘদিন সিরাজুল মাস্টারের বাসায় কাজ করি। আজ থেকে বিগত ছয় মাস ধরে সিরাজুল মাস্টার আমাকে কু-প্রস্তাব দেন। যখনি বাসা ফাঁকা পায় তখনি পিছন দিক থেকে আমাকে জাপটে ধরেন। আমি চিৎকার করতে গেলে আমার মুখ চেপে ধরেন এবং বলেন আমি যদি বিষয়টি কাউকে জানাই আমাকে মেরে গুম করে দেবে। তবে ঘটনাটি সিরাজুল মাস্টার এর স্ত্রী মিসেস মনজুরা বেগমকে জানালে, তিনি বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন।কিন্তূ আমি আমার বাবা মাকে সব বলে দেই।

মেয়েটির বাবা মোঃ তাহাজ্জেল হোসেন বলেন, মেয়ের মুখে ঘটনাটি শুনে,মাস্টারের কাছে জানতে চাইলে উল্টো মারমুখি আচরণ করেন। তাই আমি বিচারের আশায় কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করি। কিন্তূ অভিযোগের ১৪/১৫দিন অতিবাহিত হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। কারণ আমি গরিব,আমার টাকা নেই।মাস্টার এলাকার প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার পাচ্ছেন না বলে তিনি জানান।

তবে এই বিষয়ে সিরাজুল ইসলাম মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, মেয়েটি আমার বাসায় দীর্ঘ দিন যাবত কাজ করে, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

অভিযোগ এর তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,তাহাজ্জেল পুলিশের ব্যাপারে যা বলেছেন, তা পুরো পুরি সত্যি না,আমাদের কোন অবহেলা নেই। বিষয়টি তদন্তের প্রয়োজনে তাহাজ্জেলের বাড়ি যেয়ে কাউকে পাই নি। তাই আমরা পুনরায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম প্রতিবেদককে জানান, ভুক্তভোগী পরিবার একটা লিখিত অভিযোগ করেছে, তদন্ত চলছে। তদন্তে মাস্টার দোষী প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন শামীম ওসমান

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘অস্ত্র’ ও ‘গুলিসহ’ গ্রেফতার ১

ঘোড়াঘাটে তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ার আলোচিত সোহাগ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার সমাধি পরিদর্শনে বিমান বাহিনী ও বিএনপির নেতৃবৃন্দ

হরিনাকুন্ডুতে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই, নিঃস্ব দিনমুজর

দাউদকান্দিতে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিবাদ

রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্ত ২২ হাজার

কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা