crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে সওজ’র অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি >>
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যাণ্ডে মতলব সড়কের প্রবেশদ্বার যাত্রী ছাউনির পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকান-পাট উচ্ছেদ করেছেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবংউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
এসময় সড়ক ও জনপথ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী নাজমুস হোসাইন সাকিব, দাউদকান্দি মডেল থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ সাথে ছিলেন।
অভিযানে ফল, কনফেকশনারী, চা স্টলসহ মোট দশটি দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি গৌরীপুর যাত্রী ছাউনী দখল করে রাখা দোকানগুলোও উচ্ছেদ করে যাত্রীদের ব্যবহারের উপযোগী করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুকান্ত সাহা  বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন সাকিব বলেন,অবৈধ দখলদারদের রুখতে আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ঘিরে রাখা একটি পাবলিক টয়লেট দৃশ্যমান হয়েছে। এটি এখন থেকে জনসাধারণ ব্যবহারও করতে পারবে।।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

হোমনায় মসজিদের ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

দাউদকান্দিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ’র্ষণকারী নাছির র‌্যাবের হাতে গ্রেফতার

কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাৎ, গুদাম কর্মকর্তা আটক

মাগুড়ায় আ’লীগকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

বিদায়ী ইউএনও শাম্মী ইসলামের পর ঝিনাইদহ সদরের নতুন ইউএনও বদরুদ্দোজা শুভ

ঘাটাইলে নাতির বিরুদ্ধে দাদিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

বগুড়ায় চা*পাতি ও নগদ টাকাসহ ৩ ছি*নতাইকারী গ্রেফতার

চাকরির দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তির ঘটনায় বিক্ষোভ, পুলিশ মোতায়েন