crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে অভিবাসীদের আর্থিক সেবা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০২০ ১:২৪ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী :> আজ ৫মার্চ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে অভিবাসীদের আর্থিক সেবা নিশ্চিতকরণে সোবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দিউপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল মোঃ মোবারক আলী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম সরকার এবং পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্র্যাক আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল ইসলাম খাঁন ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।  তিনি আরও বলেন – ‘সারা দেশের মধ্যে কুমিল্লা জেলা থেকে সবচেয়ে বেশি লোক অভিবাসী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাঁদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দেশের অনেক কাজে ব্যয় হচ্ছে।  কিন্তু এই কর্মক্ষম মানুষটি যখন কোন কারণে কর্মহীন হয়ে পড়েন বা দেশে চলে আসেন তখন তাকে পরিবার বা সমাজ থেকে সেরকম সম্মান ও সহযোগিতা করা হয় না।  এসকল মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্যে ব্র্যাকের এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।’  অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন – ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সিলর ওসমান গনি।। 

                                                                                                                  

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীরাঙ্গনা জয়গুননেছার পুষ্পমাল্য অর্পণ

চকরিয়ার ইউএনও কর্তৃক স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনো মেশিন হস্তান্তর

হোমনায় নুরুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেড ভেঙে দশ শ্রমিক আহত

ঝিনাইদহে ইজিবাইক থেকে হাইড্রলিক হর্ণসহ এলইডি লাইট অপসারণে জেলা ট্রাফিক পুলিশের অভিযান

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

ডোমারে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঢাকা ফেরত ৬জন কোয়ারেন্টাইনে

ঝিনাইদহে ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গার ২ নারী মাদক ব্যবসায়ী আটক