crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তেঁতুলিয়ায় পাথরের পয়েন্ট থেকে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে এক পাথর ভাঙার (সাইড) থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বিজিবি প্রাথমিকভাবে মর্টারশেলটি একই স্থানে নিরাপত্তা বেষ্টনিতে রেখে থানা পুলিশকে খবর দেয়।

বুধবার (১৯ মার্চ) তেঁতুলিয়ায় উপজেলার
বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙা পয়েন্টে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পায়। পরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলামকে জানান।

এ বিষয়ে তিনি বলেন, ‘মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয়রা সীমান্তের বাংলাবান্ধা বিওপিতে খবর দিলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। একই সাথে প্রাথমিকভাবে নিরাপত্তা বেষ্টনিতে মর্টারশেলটি রেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করছে।’

এদিকে বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে এটি ১০ বছর বা তার পূর্বের হবে, মরিচা ধরার কারণে তৈরির সঠিক তারিখ বা তথ্য জানা যায়নি। তবে আমদানি করা ভিনদেশী পাথর বোঝাই ট্রাকের সাথে মর্টারশেলটি এসেছে।’

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, ‘বিজিবি’র মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট তৈরি করে বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের পরবর্তী নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হবে। প্রক্রিয়া পর্যন্ত মর্টরশেলটি ওই পাথর সাইডে নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে। আশা করি দ্রুত মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।’

জানা যায়, এর আগে তিনবার একই ইউনিয়নে পাথরের এলাকা থেকে তিনটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হলে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল তা নিষ্ক্রিয় করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

পঞ্চগড়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের উন্মুক্ত বাছাই

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে ১’শ ৮৭ জন ভূমি ও গৃহহীনের মাঝে ঘরের চাবি হস্তান্তর

দিঘলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন

তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ

হরিনাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নাসিরনগরে সিরাতুন্নবী(সা:)ফাউণ্ডেশন গঠন