crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পৌরসভা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় ছোটরাউতা ইসলাম পাট প্রেসে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তা মেহফুজুর রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী। এ সময় প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, মিজানুর রহমান তুলু, শফিক বীন মোর্শেদ তরুন, শামসুল আলম, সামিউল হক, ভারতি রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে ২০২০/২০২১ বছরের উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাতের কোভিড- ১৯ (করোনা) মোকাবেলায় উপখাত হতে ১০ মেঃটন চাল জন প্রতি ১০ কেজি করে মোট ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগেও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের হাজারো মানুষের মাঝে একাধিকবার ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, মাস্ক, সাবান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে করোনা টিকা নেয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের অনুদান পেল জামালপুরের সন্তান করোনায় মৃত দুই পুলিশ পরিবার

সাতক্ষীরায় কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

নেত্রকোনা জেলার সেরা উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ও সেরা ইউএনও রাজীব উল আহসান

নেত্রকোনা জেলার সেরা উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ও সেরা ইউএনও রাজীব উল আহসান

জামালপুরে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভ’স্মীভূত

জামালপুরে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভ’স্মীভূত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে ১৪৪ ধারা ভঙ্গ করে অবৈধভাবে অসহায় নারীর জমি দখল করল প্রভাবশালীরা

মাছরাঙা টিভির পঞ্চগড় প্রতিনিধি খোরশেদ আলম আর নেই