crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২১, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে এ যাবত মোট ৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ১৯আগস্ট থেকে শুরু করে ২০আগস্ট পর্যন্ত ২দিনে ২২ জন জ্বরের রোগীর হাসপাতালে আসেন। তাদের মধ্যে ৭জনের ডেঙ্গু রোগ ধরা পড়ে। ৪জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বাকী ৩জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ প্রদান করেন কর্তব্যরত ডাক্তার।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন জানান, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা তেলীপাড়া গ্রামের মঞ্জু ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২২), একই ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী হাজীপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে সাগর (১৬), জলঢাকা উপজেলা নবাবগঞ্জ সর্দার পাড়ার আমিনুর ছেলে আব্দুল মজিদ (৫০), একই উপজেলার ধর্মপাল ইউনিয়নের উত্তর ধর্মপাল এলাকার রাজু আহম্মেদের ছেলে হযরত আলী (২৫) এখানে ভর্তি আছে। বাকী ৩ জন ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আঃ লতিফ ছেলে মাসুদ রানা (১৮), একই উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া বাবুপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী দুলালী বেগম (২৬), জলঢাকা উপজেলা গোলনা ইউনিয়নের চিড়া ভিজা সর্দার পাড়ার মোশারফ হোসেনের ছেলে জাহিনুর রহমান (২৭) কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন, আক্রান্ত রোগীরা সব ঢাকা থেকে ফিরে আসা। অনেকে আগে এসেছে আবার অনেকে ঈদ করার জন্য এসে জ্বরে ভুগছে। আমাদের টিম রোগীদের পরীক্ষা থেকে শুরু করে সেবা প্র্রদানে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল পর্যন্ত মোট ৩৫জন রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বেশীরভাগ রোগীকে রংপুরে পাঠানো হয়েছে। অনেকে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে আবার কেউ চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দু’র্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

দিনাজপুরে জীবন মহল পার্কের কর্মচারীদের সাথে তৌহিদী জনতার সং*ঘর্ষে আহত অন্তত ২০

ডোমারে মাদারল্যাণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভিক্ষাবৃত্তি নয়, কর্মই জীবনের এক মাত্র লক্ষ্য: রেখা

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালিত

জলঢাকায় ধ’র্ষণের ভিডিও ভাইরালের ভ’য় দেখিয়ে আবারও ধ’র্ষণ!

রংপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

নাসিরনগরে যুবলীগের উদ্যোগে শেখ কামালের জম্মবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু