crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আরতী প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আলোচনা সভা, আরতী প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) ভোর রাত থেকে পূজা পাঠ, তুলশী আরতীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বাচ্চা সাধুর আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।

এতে বিভিন্ন এলাকার হাজারো ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। তবে নারী ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি ভোলা নাথের সভাপতিত্বে দোলন চন্দ্র রায়ের উপস্থাপনায় অতিথি হিসেবে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ সবুজ, ইউপি সদস্য শমশের আলী, ছবি রানী রায়সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আরতী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। শেষে “অভাগিনীর চোখের জল” নামক নাটক প্রদর্শন করেন এলাকার শিল্পীবৃন্দ।

কমিটির সভাপতি জানান, ‘দীর্ঘদিন যাবত এই আশ্রমে হরিনাম, যজ্ঞানুষ্ঠান, নাম কীর্তনসহ নানামূখী ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আগামীতে সকলের সহযোগিতা পেলে আরো বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব বলে আশা করেন তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের গান্না ইউপির কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়ম

ডোমারে বামুনিয়া অর্পণ যুব সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে হাত ধোয়ার স্থান নির্মাণ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

হোমনায় সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু’র ঘটনায় বাদীর ইচ্ছার বিরুদ্ধে মামলা, আসামি গ্রেফতার!

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ঘোড়াঘাট ভর্নাপাড়া রাস্তাটি এখন মরণ ফাঁদ, দেখার কেউ নেই

রংপুর নগরীসহ পুরো জেলাকে লকডাউনের দাবি সুধীমহলের