crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মুসল্লিদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার বাসস্ট্যাণ্ড জামে মসজিদের প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে দুই শতাধিক মুসল্লি। শুক্রবার জুম্মার নামাজের পর ডোমার বাসস্ট্যাণ্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন করে মুসল্লিরা।
মসজিদ কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ওই মসজিদের ইমাম তৈয়বর রহমান, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, ধর্মীয় নেতা নুরুল ইসলাম বাবলা লাদেন, সমাজ সেবক মাহমুদুল হাসান পুতুল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, বাসস্ট্যাণ্ড জামে মসজিদে বাসস্ট্যাণ্ডের শ্রমিক, দোকানদারসহ আশপাশের কাজিপাড়া, চান্দিানা পাড়া, গোডাউনপাড়া, চিরন্তন পাড়ার মানুষ নামাজ পড়ে আসছে শত বছর আগে থেকে। কিন্তু গত দুই মাস আগে ডোমার পৌর ভূমি অফিসের বাউন্ডারি দেওয়াল নির্মাণ করায়, কাজিপাড়া ও চান্দিনা পাড়ার মানুষজন আর এ মসজিদে নামাজ পড়তে আসতে পারছে না। ওই রাস্তা দিয়ে বাসস্ট্যাণ্ডেও আর যাতায়াত করতে পারছে না। তারা আরো বলেন, আমরা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেনকে শত বছরের সড়কটি বন্ধ না করার জন্য বার বার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনে নাই। তারা হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে শত বছরের পুরাতন সড়কটি খুলে না দিলে, আমরা কঠোর আন্দোলন করবো। সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন জানান, চলাচলে সমস্যা যাতে না হয় সে বিষয়টা নিয়ে আমি মসজিদ কমিটির সাথে কথা বলেছি। আশা করি, সমাধান হয়ে যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ছাত্রলীগ নেতা সুজনসহ গ্রেফতার ৪

মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাসিরনগরে ভাসমান সবজি চাষ বিষয়ে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ

মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

নাগরপুরে সড়কে ঝরে পড়ল এক শিশুর প্রাণ

বদর দিবস উপলক্ষে নাসিরনগরে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডে মাস্ক বিতরণ ও সচেতনমূলক প্রচারণা

ঝিনাইদহে গণপরিবহণে পুলিশের অভিযান

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প