crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক (ডোমার-নীলফামারী) প্রতিনিধিঃ

“ফ্রান্সের পণ্য বর্জন করি,রাসুলের প্রেমে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩ টায় ডোমার বাজার বাটার মোড়ে ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের উদ্যোগে সম্প্রতি ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাসুল (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সোনারায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ও ঈমান আকিদা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা ইসমাইল হোসেন রিয়াজি।
এ সময় ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের সহ- সাধারণ সম্পাদক, ডোমার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাহমুদ বিন আলম, অর্থ সম্পাদক আকরামুজ্জামান, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের নবী বলে গেছেন, পৃথিবীতে এমন এক দিন আসবে সারা বিশ্বের অমুসলিম কাফের ও জালিমরা মুসলমানদের ভয়ে গর্তের ভিতরে লুকাবে, তাদের ঠাঁই কোথাও হবেনা। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য ক্রয় ও বিক্রয় বর্জন করার জোর দাবি জানান। মোনাজাত পরিচালনা করেন, ঈমান আকিদা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসলিম জনতার ঢল নেমেছে বিক্ষোভ সমাবেশে। শেষে বাটার মোড়ে ম্যাক্সোর কুশপুত্তলিকা দাহ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

পাবনা জজকোর্ট প্রাঙ্গণে বিচার নিস্পত্তি মামলার ৬ শতাধিক মাদকসহ আলামত ধ্বংস!

দিনাজপুরে উইমেন চেম্বার অব কমার্স এর সভাপতি পরিচয়দানকারী চেকের মামলায় জেল হাজতে

প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন : সমাজকল্যাণ মন্ত্রী

রংপুরে আগস্টে ১৭২ অভিযান ও ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রংপুরে আগস্টে ১৭২ অভিযান ও ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রংপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : এএসআই রায়হানকে এখনও গ্রেফতার দেখানো হয়নি

চকরিয়া পৌরসভায় বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি বৈঠক

দিনাজপুরে অটো রাইস মিল মালিক ও অংশীজনদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

পঞ্চগড়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডোমারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান