crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩১, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিশ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৮ ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী- চলতি বছরের এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টের এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়- চলতি বছরের এ পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

যেসব কারণে সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড চায় পুলিশ

বিএনপি-জামায়াত একসময় আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে : কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

জামালপুরে মাথায় কাঁঠাল পড়ে এক জনের মৃত্যু

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাবনা চাটমোহরে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের নিজস্ব অর্থায়নে ওবায়েদুল্লাহ্’র ডান চোখে লেন্স সংযোজন সম্পন্ন

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

ডিমলায় ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল সি’লগালা

ডিমলায় ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল সি’লগালা