crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টেকনাফে লোকালয়ে খাবার খুঁজতে এসে হাতির প্রাণহানি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে নেমে খাবার খুঁজতে এসে এক বন্য হাতি বৈদ্যুতিক সংযোগ লাইনে স্পৃষ্ট হয়ে মারা গেছে। বন বিভাগের সহায়তায় মৃত হাতিটি পুঁতে ফেলা হলেও বনভূমি নিধন এবং জীবজন্তুর খাদ্যের সঙ্কট হওয়ায় শঙ্কিত পরিবেশবাদীরা।

জানা যায়, গত ১২ জুন (শুক্রবার) ভোররাত ৩টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ের দিকে যাওয়ার পথে খন্ডা কাটা গ্রামে মরিচ্যাঘোনা হতে টানা বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে হাতির শুঁড় আটকে যায়। তখন হাতির শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। ভোর হতে হাজারও মানুষ বিরাট হাতিটি দেখার জন্য ভিড় জমায়।

খবর পেয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে বনবিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার দিকে পুঁতে ফেলা হলেও দাঁত দুটি দোলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে সংরক্ষণের জন্য রাখা হয়েছে বলে টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান হাশেমী নিশ্চিত করেন।

এদিকে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে বনভূমি উজাড় এবং অবৈধ দখলের কারণে বনজ সম্পদ কমে আসায় বণ্যপ্রাণিরা মূলত চরম খাদ্য সংকটে পড়ে। তাই উপজেলার বিভিন্ন পয়েন্টে বন্য হাতির পাল নেমে এসে বসত-বাড়ি ও চাষাবাদের ক্ষয়ক্ষতি করে আসছে। বন্যপ্রাণি বাঁচিয়ে রাখতে পাহাড়ে প্রাণি খাদ্যের চাষাবাদ দরকার বলে সচেতন মহল মনে করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উপজেলা নির্বাচনে পুঠিয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ঝিনাইদহের মহারাজপুর খড়িখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়া নিয়োগে ৬ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ

কেএমপির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

রোহিঙ্গা ক্যাম্পের মেয়ে তাসমিনের সাথে দুই সন্তানের জনক আবু হেনার বিয়ে

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফজলুল হক ও সম্পাদক আবুল কালাম

কিশোরগঞ্জে ইচ্ছার বিরুদ্ধে জোর করে বাল্য বিয়ে: স্কুল ছাত্রীর আত্মহত্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

রংপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ