crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৮, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে হাফেজ সোহেল রানা (২৩) নামে মসজিদের এক মোয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের বকতিয়ার আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে। পুলিশের ধারনা অন্য কোথাও থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যা কান্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিহতের মা রেখা বেগম জানান, তার ছেলে কালীগঞ্জের চাপালি গ্রামে একটা মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আরো জানান, তিন ছেলের মধ্যে সোহেল রানা তার দ্বিতীয় সন্তান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালংকারসহ আটক- ১

পঞ্চগড়ে অটো ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজি চারা ও ছাগল বিতরণ

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে চার্জসিট প্রদান

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত,সর্বমোট শনাক্ত ১২২৬জন, ২০জনের মৃত্যু

ঝিনাইদহে আধুনিক বৈদ্যুতিক যুগে আবহমান গ্রাম বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী কুপি বাতি এখন শুধুই স্মৃতি