crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই বাসস এর জেলা প্রতিনিধি অ্যাড. শেখ সেলিমের বড় মেয়ে ফাবিহা সুহার (২৩) অকাল মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহা নিজ কক্ষে আত্মঘাতি হন। শনিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহের সাংবাদিক সমাজ, ইবির শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু সাংবাদিক শেখ সেলিমের বাড়িতে ছুটে যান। এ সময় বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, মায়ের ওপর অভিমান করে রাত সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার বাদ যোহর ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, গত শুক্রবার সুহার সঙ্গে তার মায়ের তর্কবিতর্ক হয়। এ সময় তার মা ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক মিনা সেলিম মেয়েকে শাসনের জন্য বকাঝকা করেন। এতেই অভিমান করে বসেন সুহা। শনিবার বিকালে পোড়াহাটী ইউনিয়নে সাংবাদিক দম্পত্তি একটি পিঠা উৎসবে যোগ দিতে যায়। এই সুযোগে সুহা নিজ বাড়িতে আত্মঘাতি হয়।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি জানান, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেরোবিতে এক যুগ পূর্তির দিনে শিক্ষার্থীদের অবরোধ

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

খুলনা রেলওয়ে পুলিশ সুপারের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

নারায়নগঞ্জে যুবদলের কর্মী শাওন এর গায়েবে জানাযার নামাজ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে

নারায়নগঞ্জে যুবদলের কর্মী শাওন এর গায়েবে জানাযার নামাজ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে

শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ডোমারে পুকুর খননকালে কৃষ্ণমূর্তি উদ্ধার

কারসাজি করে মিলাররা চালের দাম বাড়িয়েছে : কৃষিমন্ত্রী

হোমনা-মেঘনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০৬

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন