crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নিজ হাতে তৈরী ইফতার নিয়ে পথচারীদের পাশে ছাত্রলীগ নেত্রী সিথি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৯, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘আমরা ছাত্রলীগের সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ স্লোগানে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে রমজানে রোজাদার পথচারীদের জন্য নিজ হাতে তৈরী ইফতার বিতরণ করেছেন ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ও জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক দিনাত জাহান সিথি। এবারের রমজানে রোজাদার পথচারীদের জন্য অন্যরকম ইফতারের উদ্যোগ নিয়ে ঝিনাইদহে আলোচনায় এসেছেন তরুণী ও সমাজ সেবিকা দিনাত জাহান সিথি। রমজানের শুরুতেই ইফতারের আগ মুহূর্তে শহরের মুজিব চত্বর, পায়রা চত্বর, পুরাতন ডিসি কোর্ট হামদহ ও আরাপপুরসহ বিভিন্ন স্থানে ইজিবাইকচালক , রিক্সাচালক , ভ্যানচালক ও পথচারীদের মাঝে শতাধিক প্যাকেট ইফতার বিতরণ করে থাকেন তিনি।

তরুণী দিনাত জাহান সিথি বলেন, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিক ভাবে অসচ্ছল হয়ে পড়ায় ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষ ইফতার ঠিকমত করতে পারছেন না। তাদের জন্যই এ ক্ষুদ্র আয়োজন। এ আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত। তিনি আরও বলেন, লেখা পড়ার খরচ বাঁচিয়ে সেখান থেকে কিছু টাকা জমিয়ে নিজ হাতে ইফতার বানিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাকী রমজান গুলোতেও ঠিক এমনিভাবে অসহায়দের পাশে থেকে সেবা করতে চাই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

হারানোর তালিকায় বাদল দিনের চিরচেনা কদম ফুল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা’মলায় নিহত ১

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

রংপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে প্রায় দেড় কোটি টাকার স্ব’র্ণের বারসহ গ্রে’ফতার- ২

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে প্রায় দেড় কোটি টাকার স্ব’র্ণের বারসহ গ্রে’ফতার- ২

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার