crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা- ভা*ঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু*টের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩১, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকা বাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘরে ঢুকে দরজা ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আক্কাছ আলী কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ আক্কাছ আলী (৪৮), পিতা মৃত আঃ মালেক পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে গত( ৩০ জুলাই ) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় প্রতিপক্ষ মোঃ ওমর আলী, পিতা: মোঃ ছাবেত আলী) ও তার ছেলে রাসেল মিয়া (২৫), আউয়াল মিয়া (৪৫), রনি মিয়া (১৮)সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বাড়ির প্রধান ফটক ভে*ঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা ও জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভা*ঙচুর করে। এ সময় ঘরে থাকা ৪৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া তারা বাদীর স্ত্রীকে শারীরিকভাবে লা*ঞ্ছিত করে এবং প্রা*ণনাশের হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষের পক্ষ থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।

ভুক্তভোগী মোঃ আক্কাছ আলী বলেন, “আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি ও আমার স্ত্রী সন্তানেরা আতঙ্কে দিন কাটাচ্ছি। থানার মাধ্যমে আইনি সহায়তা চেয়েছি, আশা করছি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”

কিশোরগঞ্জ মডেল থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতাসহ একাধিক সিদ্ধান্ত

হোমনায় পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রচারণা ও কর্মীসভা

পঞ্চগড়ে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে মানব পাচারকারী দলের আলোচিত সদস্য আক্তার হোসেন পিকুল অবশেষে র‌্যাব-৬’র জালে ধরা

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহে এলজিইডির বালি সাপ্লাইয়ের ঠিকাদারী নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ,থানায় জিডি

প্রতারকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, থানায় জিডি