crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ১’শ ৭৯ জন, ২ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

প্রতিদিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ১’শ ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬১ ভাগ। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১’শ ৭৯ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৯০ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও হরিণাকুন্ডুতে একজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতদিনি নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এমন পরিস্তিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এতে চিকিৎসা দেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে ইতোমধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও বেশ কয়েকজন মেডিকেল অফিসার চেয়ে আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ইতোমধ্যে দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনও কাজে যোগদান করেন নি।

তিনি আরও বলেন, সদর হাসপাতালে করোনার রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে ৭০ টি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তীব্র বিক্ষোভের মুখে সংসদ ভবন ছাড়তে বাধ্য হলেন মোদি

পঞ্চগড়ে সাংবাদিকদের একাংশ প্রধানমন্ত্রীর প্রনোদনা পাওয়ায় বাকীদের ক্ষোভ

হোমনায় ২ দিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জে ভেজালবিরোধী অভিযানে গিয়ে ম্যাজেস্ট্রেট অবরুদ্ধ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে ট্রাক্টরচাপায় নিহত ১ আহত ৪

পৌরমেয়র রুকুনুজ্জামান রোকনের ত্রাণ সামগ্রী বিতরণ

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এর বিদায় সংবর্ধনা

ডোমার পৌরসভায় মাসব্যাপি মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে: উপদেষ্টা মাহফুজ