crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে করের বোঝা ও মানুষের আয় বৈষম্য হ্রাসের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে করের বোঝা ও মানুষের আয় বৈষম্য হ্রাসকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকালে শহরের পায়রা চত্তরে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এ মানববন্ধনের আয়োজন করে। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহাজালাল, উন্নয়ন কর্মী শরিফা খাতুন ও জাহিদুল ইসলাম। এসময় বক্তরা বলেন, ধনীদের আয় যেখানে ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে। সেখানে দরিদ্র শ্রেণির আয় বেড়েছে ২ থেকে ৩ শতাংশ। এতে ধনী আরো ধনী এবং গরীব আরো গরীব হচ্ছে। তারা দরিদ্র বান্ধব বাজেট প্রনয়নের দাবি জানান। তারা বলেন, মানব সম্পদসহ অর্থনীতির অন্যান্য সুচকে বাংলাদেশ এগিয়ে আছে। অপর দিকে সমাজের ধনী দরিদ্রের আয় বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। সিংহভাগ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। করের বোঝা আয় বৈষম্যের চালিকা শক্তি হিসাবে কাজ করছে। আর করের বোঝা কমাতে হলে ধনীক শ্রেণির ওপর অধিক হারে করারোপ ছাড়া বিকল্প নেই। কর ফাঁকি ও ধনীক শ্রেণি কর্তৃক অর্থ পাচার রোধ করলে কর ব্যবস্থা আরো শক্তিশালী হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে ব্র্যাক ( ইউপিজি) কর্মসূচির আয়োজনে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

পুলিশ হোক বা সাধারণ লোকই হোক, কোন অপরাধীই পার পাবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বরাদ্দ দেওয়া বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাতিলের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

অনিককে বাঁচাতে এগিয়ে আসুন

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

ইসবগুলের ভুসির উপকারিতা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

নৌকা’ জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে : প্রধানমন্ত্রী

কেএমপির ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার