crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহের ভুটিয়ারগাতী গ্রামে বিবাদপূর্ণ সম্পত্তিতে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এদিকে বাদী শহীদ মুক্তিযোদ্ধা আনছার উদ্দিনের ছেলে আব্দুল্লাহ পুলিশের দারস্থ হয়েও পাচ্ছেন না কোন প্রতিকার। পুলিশের ভূমিকা রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়,আদালতের ১৪৪ ধারা জারি ও পৌরসভার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেটি আমলে না নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে শহরের পূর্ব খাজুরা গ্রামের ইছাহাক আলীর ছেলে রাশেদুজ্জামান বৃহস্পতিবার ঘরের ছাদ ঢালাই কাজ সম্পন্ন করেছেন এবং গতকাল শুক্রবারও শ্রমিক লাগিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশের কাজ পুলিশ পালন করেছে। আদালতের আদেশক্রমে ওই জায়গায় গিয়ে ১৪৪ ধারা জারি করে আসা হয়েছে। যদি তারা কাজ করেই থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

মধুপুরে হিজড়াদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন!

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ৪ ব্যবসায়ী গ্রেফতার

এবার দেশে অনুমোদন দেওয়া হল জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা

কোটচাঁদপুরের ৭ মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শিশুকে জবাই !

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬

হোমনায় অপরাধ নিয়ন্ত্রণ সভায় বেস্ট অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান

সাইনোভিয়া ফার্মা পিএলসি’র শ্রমিক- কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও সাবেক এমডি মইনের বিচারের দাবিতে মানববন্ধন