crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের পর এবার কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে এলাকা ভিত্তিক লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় কালীগঞ্জ শহরের ২ নং ওয়ার্ড (কলেজপাড়া), ৩ নং ওয়ার্ড (ফয়লা আলু পট্টি) এবং ৫ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর (বনানীপাড়া) এই ৩টি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই ৩ টি এলাকার মোড়ের রাস্তায় বাঁশ বেঁধে বন্ধ করা হয়েছে। আগামী ৭ দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এসময় ওই এলাকা থেকে কেউ বেরুতে বা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। লকডাউনকৃত এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। আগামীতে শহরের অন্যান্য এলাকার কয়েকটি স্থানে পর্যায়ক্রমে লকডাউন করা হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সূর্বনা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা শিরীন, কালীগঞ্জ পৌরসভার সচিব আব্দুল্লা আল-মাসুম, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান, পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার ৩ টি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই ৩ টি এলাকার মোড়ের রাস্তা বন্ধ করা হয়েছে। আগামী ৭ দিন প্রাথমিকভাবে এসব এলাকা লকডাউন থাকবে বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে পান ব্যবসায়ী সেজে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

ময়মনসিংহে দোয়া ও মাহফিলের আয়োজন করলেন মহানগর ছাত্রলীগের সদস্য রহমান কবির

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

শৈলকুপায় ২০ বছরে ৯ সদস্যের আত্মহনন, ঝিনাইদহে আত্মহত্যায় শীর্ষে এক পরিবারের সন্ধান!

কালিগঞ্জে মেয়র প্রার্থীর মা, স্ত্রী ও ভাইসহ ৫ জনকে পিটিয়ে হাসপাতালে পাঠালো নৌকার সমর্থকরা

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তী সরকার

মধুপুরে বিদেশি ম’দসহ আদিবাসী গ্রেপ্তার

মধুপুরে বিদেশি ম’দসহ আদিবাসী গ্রেপ্তার