crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৫শ’ একর আবাদি জমি রক্ষা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াসমিন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের হস্তক্ষেপে ভরাটকৃত একটি কালভার্ট ব্রিজের মুখ খুলে দেয়ায় ৫শ’ একর আবাদি জমি রক্ষা পেয়েছে।
পানি নিষ্কাশনের জন্য উপজেলার মেষ্টা ইউপির হাসিল মানিকাবাড়ী এলাকায় কালভার্ট ব্রিজের মুখ খুলে দেয়ায় এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানান।

ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু গণমাধ্যমকে জানান, বন্যায় হাসিল মানিকাবাড়ী এলাকার সুন্নত আলী ও সিরাজুল ইসলাম সুজা কালভার্ট ব্রিজের মুখটি বন্ধ করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ওই এলাকার প্রায় ৫শ’ একর আমনের আবাদ অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়া বীজতলার ব্যাপক ক্ষতি হয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে পানি নিষ্কাশনের জন্য জামালপুর সদর ইউএনও ফরিদা ইয়াছমিনের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবুকে কালভার্ট ব্রিজের বন্ধ করে দেয়া মুখটি খুলে দেয়ার জন্য নির্দেশ দেন।

প্রশাসনের নির্দেশনা পেয়ে ইউপি চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য আয়েজ উদ্দিন, আতিকুর রহমান কিনু, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনছার আলী ও এলাকার সচেতন মহলকে নিয়ে মঙ্গলবার বিকেলে কালভার্ট ব্রিজের মুখটি উন্মুক্ত করে দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমত ব্যক্ত করে ইউএনও ফরিদা ইয়াসমিন সংবাদ মাধ্যমেকে বলেন, অপরিকল্পিতভাবে কালভার্ট ব্রিজের মুখ বন্ধ করে দিলে এলাকাবাসী পানি নিষ্কাশনের দাবি জানিয়ে অভিযোগ দেন। ঘটনা সরেজমিন তদন্তপূর্বক বন্ধ কালভার্টের মুখ জনস্বার্থে খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়। এতে কৃষকসহ এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে  দরপত্রের অধিক গাছ কেটে ঠিকাদারের আত্নসাৎ

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

রংপুরে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়ই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চায়’

শৈলকুপার পর এবার কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, ধরা পড়ে টাকা ফেরত