crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের সাবেক এমপি ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা স্ত্রীসহ আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৭, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর-৫ আসন থেকে টানা পাঁচ বার নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি (সংসদ সদস্য) ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরাকে তার স্ত্রীসহ আটক করেছে পুলিশ। ২৭ মে মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও সাব- রেজিস্টার অফিসের প্রত্যক্ষদর্শীগণ জানান, সাবেক এ ভূমিমন্ত্রী শেরপুরে জমির দলিল করতে সাব-রেজিস্ট্রার অফিসে এলে স্থানীয়রা তাকে দীর্ঘক্ষণ আটক করে রাখেন। পরে স্বৈরাচার সরকারের সাবেক এই এমপি ও মন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হতে থাকে। পরে জনতার দাবির মুখে এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ জনতার দাবি শুনে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যায়।সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার আটকের কথা ছড়িয়ে পড়লে শেরপুর ও জামালপুরের অসখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়াও বর্তমান অন্তবর্তী সরকারের নিকট তাঁর অতীতের সকল দু*র্নীতি তদন্ত করে তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক হওয়ায় গণমাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘আমরা সাবেক এমপি ও ভূমিমন্ত্রীর আটকের সংবাদটি শুনেছি এবং তাকে শেরপুর থেকে জামালপুর জেলা পুলিশের কাছে সোপর্দ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মাদক ১ কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

করোনায় সারা দেশে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৯

ঝিনাইদহে নিজ হাতে তৈরী ইফতার নিয়ে পথচারীদের পাশে ছাত্রলীগ নেত্রী সিথি

বিচারাধীন পাঁচটি মাদক মামলার আসামী কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর!

সাংবাদিক আবশ্যক

চিলাহাটি রেলস্টেশন পরিদর্শনে হাই কমিশনার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দ্বিতীয় দিনের অবরোধ পালন

কেএমপিতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন