crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ

অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রাতি তদন্তে বিভাগীয় প্রতিনিধি দল এখন ঝিনাইদহে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদের প্যাডে ঝিনাইদহ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এই বদলির জন্য সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে রোববার দিনব্যাপি বিভাগীয় প্রতিনিধি তদন্ত শুরু করেছেন। তদন্ত দলে রয়েছেন পানি সম্পদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম ও খুলনা সার্কেলের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান। এমপির বদলির সুপারিশে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম ঝিনাইদহ যোগদানের পর থেকে সরকার বিরোধী কার্যাকলাপে জড়িয়ে পড়েন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি,সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে প্রায় সময় অফিসে ঘণ্টার পর ঘণ্টা মিটিং করে থাকেন। যা সরকারি উন্নয়নমূলক কাজের ক্ষতি ও সরকারের ভারমূর্তি নষ্ট করছে। নির্বাহী প্রকৌশলী ক্ষমতার অপব্যবহার করে সব উন্নয়নমূলক কাজের টেণ্ডার বার বার রি-টেণ্ডার করে দেয়। যার ফলে সাধারণ ঠিকাদারগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে প্রকৌশলী ছাত্রদল ও শিবিরের নেতাদের কাজ পাইয়ে দিয়েছেন। ২০১৯-২০২০ অর্থবছরের বেশ কিছু মেরামতের টেণ্ডার যা লটারীর মাধ্যমে ঠিকাদারগণ পান। সেগুলো তিনি বাতিল করে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে “আরএফকিউ” টেণ্ডারের মাধ্যমে উৎকোচ গ্রহণ করে কাজগুলো তাদের মধ্যে বিতরণ করেছেন।

এ ব্যাপারে জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এমপি ডিও লেটারের মাধ্যমে মন্ত্রণালয়ে একটি অভিযোগ করে। সেকারণে মন্ত্রণালয় আমাকে ঝিনাইদহের জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির জন্য একটি চিঠি দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত দল প্রতিবেদন দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে “প্রিয় চেংমারী” প্লাটফর্মের উদ্যোগে “আব্দুর রশিদ স্মৃতি পাঠাগার” উদ্বোধন

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ টাকা ও ঈদবস্ত্র বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত

পঞ্চগড়ে ধর্ষণসহ বলাৎকারের অভিযোগে আটক ৪

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

ডোমারে রাসুল (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মানববন্ধন

ডোমারে রাসুল (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মানববন্ধন

বেকারত্ব ঘুচাতে রংপুরের তরুণদের আগ্রহ ফ্রিল্যান্সিংয়ে

বেকারত্ব ঘুচাতে রংপুরের তরুণদের আগ্রহ ফ্রিল্যান্সিংয়ে

দাউদকান্দিতে মাসুক ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন