crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে সেতু ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ ॥ দ্রুত চলছে নির্মাণ কাজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ

মোঃ আলী হোসেন খাঁন : জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে একটি বেইলি সেতু ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুটি পুনঃনির্মাণে দ্রুত কাজ চলছে। যান চলাচলের জন্য আপাতত বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে একটি মালবাহী ট্রাক সেতু ভেঙে ঝুলে যায়। জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের আক্তাপাড়া নামক স্থানে নির্মাণাধীন সড়কের বিকল্প বেইলি সেতু ভেঙে ট্রাক ঝুলে থাকায় দিনব্যাপী জগন্নাথপুর থেকে সুনামগঞ্জে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো আক্তাপাড়া গিয়ে আটকে যায়। আবার ভাঙনের ওপার থেকে অন্য গাড়ি দিয়ে সুনামগঞ্জ চলাচল করেছেন যাত্রীরা। এদিকে-ভাঙনের পাশে আরেকটি বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল করতে পারেনি বলে জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লিমিটেড এর ইঞ্জিনিয়ার রাহাত আলম জানান, বর্তমানে বিকল্প রাস্তায় গাড়ি চলাচল করছে। আবারো সেই বেইলি সেতু পুনঃনির্মাণে দ্রুত কাজ চলছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, আপাতত বিকল্প পথে গাড়ি চলছে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে সেতুটি পুনঃনির্মাণ হয়ে যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বুধবার

কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নাসিরনগরে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করলেন কৃষকলীগ নেতা নাজির মিয়া

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

নাগরপুরে ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৮ হাজার টাকা জ’রিমানা

‘যুবরাই লড়বে, সবুজ প্রকৃতি গড়বে’ শ্লোগানে ঝিনাইদহে নদ-নদী দখল দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন