crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন প্রশাসন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান : সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মাঠে কাজ করছেন প্রশাসনের কর্মকর্তারা। বিশ্বের সাথে বাংলাদেশে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিন করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী। প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে মাঠে কাজ করছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, থানা পুলিশের পক্ষে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা। তাছাড়া পৃথকভাবে মাঠে কাজ করছেন জগন্নাথপুর পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, সকল পৌর কাউন্সিলরগণ, পৌর যুবলীগের পক্ষে সৈয়দ জিতু মিয়া, নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সজিব রায় দুর্জয়, আর্টস্কুলের পক্ষে অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল, শিক্ষক কুশল রায়, সামাজিক সংগঠন মুক্ত সমাজ কল্যাণ সংস্থার পক্ষে আবুল ফজল প্রমুখ। সাথে রয়েছেন স্থানীয় কর্মব্যস্ত সাংবাদিকরা। গত ২ দিন ধরে সেনাবাহিনী টহল জোরদার হয়েছে। ২৯ মার্চ রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে সেনাবাহিনী টহল দিয়েছেন ও পৌর যুবলীগ নেতা ব্যবসায়ী নুর মোহাম্মদের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়। এদিকে-করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বিভিন্ন নির্দেশনার কারণে পুরো জগন্নাথপুরে নীরবতা বিরাজ করছে। কর্মচঞ্চল জগন্নাথপুরে নেই জন সমাগম। এতে সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন দিনমজুর গরীব মানুষজন। যদিও সরকারি ও ব্যক্তি উদ্যোগে কিছু মানুষকে খাদ্য সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালিয়াকৈরে বাজারে মূল্য তালিকা টানানো কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও

কোটচাঁদপুরে সাংবাদিকের ওপর স-ন্ত্রা-সী হামলা, থানায় অভিযোগ হলেও কাউকে গ্রেফতার করা হয়নি

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলায় ১০ কোটি টাকার শাড়ি ও ভারতীয় নাগরিকসহ আটক ১৫

ডোমারে আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের সংবর্ধনা ও পাঠ সমাপনি অনুষ্ঠিত

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

নেত্রকোনা জেলার সেরা উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ও সেরা ইউএনও রাজীব উল আহসান

নেত্রকোনা জেলার সেরা উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ও সেরা ইউএনও রাজীব উল আহসান

দেবীগঞ্জে বিদেশি মাদকসহ আটক ১

হোমনায় প্রাথমিকে ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হোমনায় নাসিরউদ্দিনের এগ্রো ফার্মের সাফল্য