crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গায় ৯৬ স্বর্ণের বারসহ পা’চারকারী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদার সুলতানপুর সীমান্ত থেকে ৯৬টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ নভেম্বর,২০২৩ খ্রি.) সকাল ১০টার দিকে সুলতানপুর সীমান্তের রুদ্রনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নাজমুল ইসলামকে (৩১) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে।

এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ‘সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পা’চার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারতে পা’চারের সময় ৯৬টি ছোট-বড় স্বর্ণের বারসহ নাজমুল ইসলামকে আটক করে বিজিবি। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি টাকা। আটক নাজমুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র

ডোমারে আলহাজ্ব এসএম সোলায়মানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না থাকাই দুর্নীতির কারণ: বাংলাদেশ কংগ্রেস

নাসিরনগরে টিসিবি‘র পণ্য বিক্রয় শুরু, মানুষের উপচে পড়া ভিড়

কালীগঞ্জে কারেন্ট পোকার আক্রমনে দিশেহারা ধান চাষীরা

ব্যাপক নকল ওষুধ উদ্ধার:সৈয়দপুরে ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদণ্ড

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাইডেনের বক্তব্যের জেরে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করল রাশিয়া

কেএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে : প্রধানমন্ত্রী