crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, ৬ নারী-পুরুষ আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকা আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে উপজেলা প্রশাসন।পরে ধৃতদেরকে থানায় সোপর্দ করা হয়। সোমবার রাত সাড়ে ৯টার সময় মালুমঘাট স্টেশনের পূর্ব পাশে রেস্ট ইন আবাসিক হোটেল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। তবে আটক ৬নারী-পুরুষের নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের জরিমানা ও মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ডুলাহাজারাস্থ মালুমঘাট স্টেশনের কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে প্রশাসনের কাছে মৌখিকভাবে ও মুঠোফোনে অভিযোগ করেন স্থানীয় বেশ কিছু লোক। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে ওই আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল থেকে ৬ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করে ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম

রাষ্ট্রীয় শোক দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির পতাকা উত্তোলন !

তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও র‍্যালি

অনৈতিক ব্যবসায় কোটিপতি হওয়া নারী র‌্যাবের হাতে আটক

মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন আনিসুর রহমান

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ঝিনাইদহে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার