crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

 

ঘোড়াঘাট (দিনাজপুর), প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করে ২৪৫ নং ট্রাক, ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন এবং মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন। পরে পৃথকভাবে দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে শোক র‌্যালি করে শ্রমিকরা যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল থেকে বুকে কালো ব্যাজ ধারণ করে বাস টার্মিনাল এবং ইসলামপুরে জড়ো হতে থাকে শ্রমিকরা।

পরে দু’টি শ্রমিক কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়, বঞ্চনা থেকে মুক্তি, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন এবং সরকারের কাছে দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন আকতার, সাধারণ সম্পাদক ওয়াহেদ শেখ, সাবেক সভাপতি মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং ১১৬৭ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোন্তাজ আলী সহ শ্রমিক নেতারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হযরত রাসুল (সা) কে স্বপ্নে দেখার আমল

নীলফামারী ফটো সাংবাদিক ফোরাম: তাজুল- সভাপতি,সাদ্দাম- সম্পাদক

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার, বন্দুক ও ছিনতাই হওয়া মোটর সাইকেল উদ্ধার

হোমনায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

সরকারের ব্যর্থতা স্পষ্ট, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে : রিজভী

দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ