crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে স্ত্রীকে ‘কুপিয়ে’ ‘হত্যা’ করল স্বামী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি (ময়মনসিংহ): 

 ময়মনসিংহের গৌরীপুরে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূকে ‘কুপিয়ে’ ‘হত্যার’ দায়ে তার স্বামী মোঃ রফিকুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রফিকুল ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। এর আগে বুধবার ভোরে রফিকুল নিজ বাড়িতে ‘ধারালো’ ‘দা’ দিয়ে ললিতা বেগমকে ‘কুপিয়ে’ গুরুতর ‘আহত’ করে। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ফজরের নামায আদায় করতে যান রফিকুল ইসলাম। নামায শেষে বাড়ি ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেন তিনি। এ সময় ললিতা বেগম বিলম্বের কথা বললে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম ‘ধারালো’ ‘দা’ দিয়ে ললিতাকে ‘কুপিয়ে’ গুরুতর আহত করে। নিহতের ছোট ভাই কাঞ্চন মিয়া জানান তার ভগ্নিপতি রফিকুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধভাবে ধ*র্ষণ: ৭ আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গৌরীপুরে অ’গ্নিকাণ্ডের ঘটনা দেখতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর লক্ষ্য: স্বরাষ্ট্র সচিব

জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে জেলা পরিষদ সদস্যের পিতার মৃত্যু

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নতুন ৫০০, ২০০, ১০০, ১০, ২ ও ৫ টাকার নোটের ছবি প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক