crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে লকডাউনের প্রথম দিনে মাঠে ইউএনও, এসিল্যান্ড ও ওসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

দিলীপ কুমার দাস ও মাসুদ আলম:

সম্প্রতি বিশ্ব মহামারি কোভিড-১৯ (২০২১) সংক্রমণ প্রতিরোধে ভোর ৬টা থেকে গৌরীপুরে কঠোরভাবে মাঠে নেমেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আবিদুর রহমান, ওসি মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকী এবং সঙ্গীয় ফোর্সবৃন্দ।
ভোর ৬টা থেকে পৌর শহরের হাট-বাজারসহ সরকারি নিষেধাজ্ঞার আওতাধীন বিভিন্ন পয়েন্টের দোকান পাট ছিল বন্ধ। রাস্তাঘাটগুলো অনেকাংশে ফাঁকা। মাঠে কঠোরভাবে ভূমিকা পালন করেন সেনা সদস্যরা। গৌরীপুর পৌর শহর হতে বালুয়াপাড়া মোড় হয়ে ৩নং অচিন্তপুরের শাহগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় যাত্রী বহনকারী ১০/১৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং আইন অমান্য করায় গাড়ীর যাত্রী নামিয়ে কঠোর দিক নির্দেশনা দিয়ে ফেরত পাঠানো হয়।
কয়েকটি গ্যাস চালিত সিএনজিতে প্রেগন্যান্ট ও হার্টের রোগীর কাগজপত্র প্রদর্শন করায় তাদের গাড়ী ছেড়ে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
লকডাউনের আইন অমান্য করায় তিনি ৫জনকে সর্বমোট ৬ হাজার ৭ শত টাকা জরিমানা করেন। তন্মধ্যে গৌরীপুরের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, কলতাপাড়া বাজারের লুৎফর রহমানকে ১ হাজার টাকা, মেহেদী হাসানকে ৫শত টাকা এবং গাগলার মোড়ের শহিদুলকে ২শত টাকা। অপরদিকে শাহাগঞ্জ বাজারস্থ প্রত্যাশা কোচিং সেন্টার খোলা রাখার দায়ে সেটি তালাবদ্ধ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত

চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত

সাঁথিয়ায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে মেরে ঘরছাড়া করে দিলো ছেলে!

নাসিরনগরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে জ্বর ও গলা ব্যথা নিয়ে কিশোরের মৃত্যু

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

পানির স্রোতে ধসে পড়ল ডুলাহাজারা সার্ফারী পার্কের দেওয়াল

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হোমনায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিন জনের ১ লক্ষ টাকা জরিমানা