crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা’র বিদায় ও নবাগত কমিশনার মাসুদুর রহামান ভূঞা’র বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  আজ শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় খুলনা’র বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনাড়াম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ কমিশনার মাসুদুর রহামান ভূঞাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অনুষ্ঠান শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), এসএম ফজলুল রহমান বিদায়ী পুলিশ কমিশনার লুৎফুল কবিরকে স্মারক প্রদান করেন।

আজ শনিবার , বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিদায়ী কমিশনার বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি অনন্য ইউনিট। আমি জনগণের সর্বোচ্চ সেবা ও প্রত্যাশা সুনিশ্চিত করার জন্য সচেষ্টভাবে দায়িত্ব পালন করেছি।”

২০১৯ সালের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ কমিশনার দূরদর্শিতা, দক্ষতা, পেশাদারীত্ব, বিশ্বাস, আস্থা, মেধা ও সততার সাথে তিনি বিবিধ প্রতিকূলতা মোকাবেলা করে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। সর্বদা নিত্য নতুন কার্যক্রমের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে উৎসাহিত করেছেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে আরও সেবার মানকে তরান্বিত করেছেন। কমিশনার মহোদয় দূরদর্শিতা এবং নেতৃত্বের মাধ্যমে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্তব্য নিষ্ঠা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে খুলনা মহানগরীকে সেবা দিয়ে গেছেন।

নবাগত কমিশনার তার ভাষণে বলেন, “আমরা একজন মানবিক পুলিশ অফিসার হব এবং জনগণের সেবা প্রত্যাশী মানুষের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিত্বে পরিণত হব এবং আমরা চাই পুলিশ একটা আদর্শ সেবা প্রতিষ্ঠানে পরিনত হোক।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)  রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)  বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)  এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি)  মোঃ কামরুল ইসলাম-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খালিশপুর থানা পুলিশের অভিযানে অ-স্ত্র, গু-লি ও ক-ক-টে-ল-সহ গ্রেফতার-১

নির্বাচনের পরিবেশ অনুকূল নয় আর রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য আমাদের নেই: সিইসি

ঝিনাইদহে অটো রাইস মিলের দূষিত বর্জ্য ও পানিতে বাড়ি ছাড়া কয়েকটি পরিবার, হতাশ এলাকাবাসী

মুক্তিযুদ্ধের প্রথম শহিদ শঙ্কু সমজদারের বাড়িতে রংপুরের জেলা প্রশাসক

চারঘাটে নিজ শরীরে আ’গুন লাগিয়ে বৃদ্ধার আ’ত্মহত্যা

চারঘাটে নিজ শরীরে আ’গুন লাগিয়ে বৃদ্ধার আ’ত্মহত্যা

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা- ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবাষিকী পালন