crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুয়েত প্রবাসি ঝিনাইদহের লোকমানের মৃত্যু করোনায়-ডাক্তারী সনদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
কুয়েত প্রবাসি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের (বর্তমান টিভি সেন্টার পাড়া) লোকমান হোসেন করোনায় মারা গেছেন। তার ডাক্তার সার্টিফিকেট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হাসপাতাল কর্তপক্ষ লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে। কুয়েত প্রবাসি জীবনা গ্রামের ইজাজুল হক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। উল্লেখ্য, গত ২৩ মে করোনা উপসর্গ নিয়ে কুয়েতের সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ঝিনাইদহের লোকমান হোসেন (৫২)। চুয়াডাঙ্গা ডিলাক্সের সাবেক ড্রাইভার লোকমান হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মোকাম মন্ডলের ছেলে। মৃত্যুর ১৫ দিন আগে কুয়েতের জাহারা এলাকায় লোকমানের নিজ ভাড়া বাড়িতে করোনা উপসর্গ দেখা দেয়। করোনা উপসর্গ নিয়ে তিনি কুয়েতের জাহারা হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে জাহারা হাসপাতাল থেকে কুয়েত সিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে লোকমানকে ভর্তি করা হয়। সেখানেই গত ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে লোকমান হোসেন ঝিনাইদহ শহরের টিভি সেন্টার পাড়ার বাড়িতে দুই স্ত্রী ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃতদেহ দেশে আসবে কিনা তা কোন মাধ্যম থেকেই নিশ্চিত হওয়া যায় নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর ৩য় ভাই আক্রান্ত

পঞ্চগড়ে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সুজনের র‌্যালি ও আলোচনা সভা

জামালপুরে ডেভিল হান্টের অভিযানে আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলীতে মাদক ব্যবসায়ী আহত, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহে এসএসসিতে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

পঞ্চগড়ের ১০ ইউনিয়নের সকল কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

নীলফামারীতে বজ্রপাতে যুবক নিহত

জামালপুর জিলা স্কুলে লটারিতে উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পারায় মানববন্ধন

সাঁথিয়ায় ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ আটক-১