crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লার তিতাসে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার (২৭অক্টোবর’২৩) সকালে কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুরে “তিতাস ডায়াবেটিক হাসপাতাল” এর উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া এমপি, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার), বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি এবং তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার প্রমুখ। এছাড়াও এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম মোর্শেদ।
তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি পারভেজ হোসেন সরকার বলেন, ‘আশেপাশের কোন উপজেলাতেই ডায়াবেটিক হাসপাতাল নেই। আজকে তিতাস ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন হওয়ায় এ অঞ্চলের মানুষ খুব সহজেই চিকিৎসা সেবা পাবেন।’
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন এপেক্স বাংলাদেশের ৪৫তম জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত

বাদল কুমার হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে ঘরবন্দি নির্মল-প্রীতি দম্পত্তি

নরসিংদীতে কাবিখা প্রকল্পের টাকা আ*ত্মসাতে অভিযোগে পিআইও অফিসের দুই কর্মচারী গ্রেফতার

সচেতনতা বৃদ্ধির স্বার্থে করোনা ভাইরাসে করুন মৃত্যুর চিত্র তুলে ধরেছেন হোমনার ইউএনও

দাউদকান্দিতে উচ্ছেদ অভিযানে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্যএকটি স্থায়ী মানদণ্ড হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

নীলসাগর পুকুরে ৪দিন পর ভেসে উঠলো নিখোঁজ সুমনের মরদেহ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার