crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কাউন্সিল।  এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলা বিএনপির নেতৃত্বে কাউন্সিলররা কাকে নির্বাচিত করবেন এ নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় দফতর ইতিমধ্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে।  গঠিত কমিশনে  অ্যাডভোকেট মো: মিজানাুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শরীফুল ইসলাম ও অ্যাডভোকেট মনসুর আলম, এ.এস.এম আজিজুর রহমান ভূইয়া, ডা: মো: ইমরান হাসান রকি ও মোকাররম হোসেন শোকরানা।

গঠিত নির্বাচন কমিশন আজ দুপুর ২টায় কিশোরগঞ্জ রথখলার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেন। এতে বলা হয় ১২ সেপ্টেম্বর রাত ৯টায় ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩ তারিখ শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, জমা দেয়া যাবে পরদিন রবিবার রাত ৮টা পর্যন্ত । মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৪ তারিখ রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং ওইদিন রাত দশটায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে  করা যাবে  প্রার্থীতা প্রত্যাহার  এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে এ দিনই রাত ৮টায় ।

সংবাদ সম্মেলনে বিএনপি’র জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও জড়িতদের শাস্তির দাবিতে ডিমলায় মানববন্ধন ও সমাবেশ।

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও জড়িতদের শাস্তির দাবিতে ডিমলায় মানববন্ধন ও সমাবেশ।

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ৯৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৮৫

রংপুরে অসদাচারণের অভিযোগে এএসআই প্রত্যাহার

শৈলকুপা হাসপাতালের প্যাথলজি থেকে করোনা পরীক্ষার লাখ লাখ টাকা আত্মসাত!

কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

বিনা ওয়ারেণ্টে যেসব ক্ষেত্রে গ্রেফতার করতে পারে পুলিশ

বাউফলে বিলের পানিতে নেমে হত্যার আসামিকে গ্রেফতার করল পুলিশ

ঘোড়াঘাট উপজেলা নির্বাচনে ভোটের মাঠে বিএনপির একাংশ, একাধিক প্রার্থী আ.লীগের

নাসিরনগর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের কার্যকারি কমিটি গঠন