crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুরামনকাঠি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০১ জন সদস্য মো. হোসেন আলী (২৪), পিতা- মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মুন্সী, সাং-পাঁচ কাউনিয়া, থানা- শালীখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী মাননীয় প্রধানমন্ত্রীর পিএসও-১,  মো. সালাউদ্দিন আহম্মেদ এর পরিচয় দিয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এর নিকট হতে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। চক্রটি প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে জানা যায়। গ্রেফতার আসামীর দখল হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট সিম উদ্ধার করা হয়। পরবর্তীকালে উক্ত গ্রেফতার আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

হরিনাকুন্ডুতে গৃহবধুকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা, শ্বশুর- শাশুড়ি গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

রংপুর মেডিক্যালে করোনা ইউনিট বন্ধের দাবিতে নার্সদের আন্দোলন,পরিচালকের কার্যালয় ঘেরাও

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নাসিরনগরে এসিল্যান্ডের বিরুদ্ধে নোটিশ ছাড়াই মালিকানাধীন জায়গা থেকে স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর জোনাল অফিস উদ্বোধন