crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও গ্রামবাসীর মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

“আমার সোনার বাংলায়, মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই — চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী মানববন্ধন।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫ টায় স্বল্প মারিয়া মোড়, বত্রিশ এলাকায় স্থানীয় সচেতন যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম এর সভাপতিত্বে ও এনামুল হাসান রোমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, হুমায়ূন কবির, কালরুল ইসলাম, শফিউল আলম অপু, আমজাদ হোসেন রাসেল, আব্দুল আউয়াল বাবুল বাবুল, খালেদ হাসান জুম্মন, হাফেজ কামরুল ইসলাম, মো. জসিম মেম্বার, মো. হযরত আলী অভি, মো. ওবায়দুল্লাহ ওবায়েদ, কিশোরগঞ্জ মডেল থানার এসআই সাদেক হোসেন ও এস আই জাফর সহ
বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো মাদক।

বক্তারা বলেন, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনেও রয়েছে মাদকের সরাসরি প্রভাব। এখনই প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখোমুখি হবে।

তারা আরও বলেন, নিজ নিজ গ্রাম থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একদিন মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে সকলে নিজ নিজ গ্রাম থেকে মাদক ব্যবসা ও সেবন রোধে সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। মানববন্ধনে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

নাসিরনগরের ব্যক্তি উদ্যোগে ৩‘শ ৮০ পরিবাররকে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

অষ্টগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শিশুকে জবাই !

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

বেহেশত ওয়াজিব করে নেওয়ার আমল

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী